
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: শেখ হাসিনার ভিশন ৪১ সুনিশ্চিতের লক্ষে মাগুরায় ছাত্রলীগের আলোচনা সভা।
শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় মাগুরা জেলার জামরুল তলার আওয়ামী লীগের পার্টি অফিসে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এই আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজালাল, সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সায়েম তালুকদার উপ-কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, খন্দকার খালিদ হাসান, সহ-সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, সৈয়দ সাব্বির হোসেন জয়, সদস্য বাংলাদেশ ছাত্রলীগ, সঞ্চালনায় ছিলেন মোঃ হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নাহিদ খান সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ মাগুরা।
এ সময় আমন্ত্রিত অতিথি মোঃ শাহজালাল, সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, তিনি মাগুরা জেলা ছাত্রলীগের সদস্যবৃন্দ দের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, পরে তিনি নতুন কমিটি গঠন সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।




















এই post বিষয়ে আলোচনা করুন