
নিজস্ব প্রতিবেদক: সদ্যসমাপ্ত চীন সফর নিয়ে আজ রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার চীনে সরকারি সফরে বেইজিং যান। দেশে ফিরেছেন বৃহস্পতিবার।
শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।




















এই post বিষয়ে আলোচনা করুন