
কাশেম আহমেদ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৮ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদের হাটে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আ ফ ম আব্দুল ফাত্তাহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখা মাগুরা।
উক্ত প্রস্তুতিমূলক সভা থেকে আগামী (৫আগষ্ট) বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্মবার্ষিকী, আগামী (৮আগষ্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৪ তম জন্মবার্ষিকী এবং আগামী (১৫আগষ্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৪ পালন উপলক্ষে এ আয়োজন করা হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন