
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি: ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার পতন আন্দোলনের সংঘঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, সম্পাদ বাজেয়াপ্ত ও নির্বাচনের অযোগ্য ঘোষণা, দুর্নীতি সন্ত্রাস ও বৈষম্যের মূলোৎপাটন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মাগুরায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে মাগুরার ভায়নার মোড়ের মাইক্রোস্ট্যান্ডের সামনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা মশিউর রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা নাজিরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, মাওলানা মনিরুল ইসলাম মাওলানা, মাওলানা কাজী একরামুল হক। উক্ত সমাবেশের সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ শহিদুল ইসলাম।




















এই post বিষয়ে আলোচনা করুন