
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারী ছাত্র জনতার উপর পুলিশি নির্যাতনের কারণে এ স্মারকলিপি পেশ করা হয়েছে।
আওয়ামী সন্ত্রাসীদের মদতদাতা মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার সহ ২ দফা দাবী নিয়ে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় জেলার সাধারণ ছাত্রছাত্রীরা একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে আসে। এ সময় মিছিল থেকে ১০ সদস্যের ১ টি প্রতিনিধি দল পুলিশ সুপারের কক্ষে গিয়ে ৪ ও ৫ তারিখে ছাত্রদের উপর পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের অমানবিক নির্যাতনের তথ্য একেএকে পেশ করে। এ সময় তারা ২ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের নিকট জমা দেন।
তাদের ১ নং দাবি ছিলো, সদর থানার ওসি যার হাতে ছাত্র জনতার রক্তে রঞ্জিত এবং ছাত্রদের টর্চার কারী মোঃ মেহেদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার। ২নং দাবি ছিলো, মাগুরায় ৪ ও ৫ আগস্টে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যাকান্ডের জন্য পুলিশবাদী মামলা করা ও সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা।
পরে ছাত্রদের পক্ষ থেকে সাদেকুর রহমান খান বলেন, “আমরা গত ৪ ও ৫ আগষ্ট মাগুরায় পুলিশ কর্তৃক ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের মদতদাতা সদর থানার ওসি মোঃ মেহদী রাসেলকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার চেয়েছি পরে পুলিশ সুপারের সাথে আলোচনার মাধ্যমে সময় ৩ দিন করা হয়। এর মধ্যে যদি আমাদের দাবী মানা না হয় তবে আমরা আরো দূর্বার আন্দোলন করতে বাধ্য হবো। পরে এ দাবির জন্য যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে দায়ভার প্রশাসনকে নিতে হবে।




















এই post বিষয়ে আলোচনা করুন