
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগরে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে মধ্যনগর থানাধীন ০১ নং বংশীকুন্ডা উত্তর ইউপির গুলগাও গ্রামে ১৮ মাস বয়সী মেয়ে শিশু নাম তোয়ামনি, পিতা -রফিকুল, মাতা- সীমা আক্তার, সকলের অজান্তে বাড়ির সংলগ্ন ডুবার পানিতে পড়ে মৃত্যু বরন করে।
সংবাদ পেয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই তপন চন্দ্র দাসকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। উক্ত মৃত্যুর ঘটনায় পরিবারের কাহারো কোন অভিযোগ কিংবা সন্ধেহ নেই।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।




















এই post বিষয়ে আলোচনা করুন