
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনা মড়ল ও চন্দ্রসোনার থাল হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ কেটে অবৈধভাবে মাছ শিকার করেছে এই সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রবিবার বিকালে অভিযান চালিয়ে অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। বাঁধে লোকজন পাওয়া যায়নি।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদুল হাসান, উপজেলা পানি উন্নয়ন বোডের এসও জাহাঙ্গীর হোসেন, ধর্মপাশা থানার পুলিশ সদস্যরা।




















এই post বিষয়ে আলোচনা করুন