
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ” কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার সকাল ১১ টায় ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস -২০২৪ যথাযথ ভাবে উদযাপন উপলক্ষে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস এর আয়োজন করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুল কবির।
অন্যানদের মাঝে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃঅলিদুজ্জামান, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনামুল, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাল মাসুদ তুষার,মহিলা বিষয়ক অফিসার ফাহিমা কানম, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, এনজিও প্রতিনিধি সাদিয়া আফরিন প্রমুখ।




















এই post বিষয়ে আলোচনা করুন