
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
ডেঙ্গু রোগে মৃতরা হলেন, গফরগাঁও উপজেলা এলাকার নাসিমা খাতুন (৩৫) ও হালুয়াঘাট উপজেলার আমতলী এলাকার মোস্তফা মিয়া (৬৫)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, মৃত মোস্তফা মিয়া গত (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে নাসিমা খাতুন গত ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়। পরে রোববার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মেডিকেলে ১৫ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। বর্তমানে হাসপাতালে মোট ৩২ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।




















এই post বিষয়ে আলোচনা করুন