
রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা):. নেত্রকোনার খালিয়াজুরীতে নাশকতা, বিস্ফোরক নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে করা ২টি মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বোয়ালী গ্রামে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল তালুকদার লীগ নেতা সাদেকুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মকবুল তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বোয়ালী এলাকায় অভিযান চালিয়ে সাদেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গত ২০ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া ২টি মামলায় আওয়ামী লীগ নেতা সাদেকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার নেত্রকোনা বিচারিক আদালতে তাকে পাঠানো হয়েছে।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর খালিয়াজুরী সদরের মঈনুল হাসান বিকন ও ৩০ সেপ্টেম্বর জিয়ানগরের আলী হাসান চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দুটি করেন।




















এই post বিষয়ে আলোচনা করুন