শাকিল হোসেন শওকত নাগারপুর টাংগাইল
প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় “অর্থনৈতিক শুমারীতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারী তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।৫ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় উপজেলার নাগরপুর সরকারী যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃজয়নুল আবেদিন, নাগরপুর সরকারী যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃশফিকুল ইসলাম, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি ও নব নির্বাচিত নাগরপুর বাজার বনিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, নাগরপুর বাজার বনিক সমিতির সা.সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মোঃমোশারফ হোসেন , প্রধান প্রশিক্ষক মোঃমনিরুজ্জামান মনির, আইটি প্রশিক্ষক মোঃআকরুজ্জামান খান বশির ও প্রশিক্ষনার্থী।
নাগরপুরে মোট ৫টি ভেন্যুতে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে।অর্থনৈতিক শুমারির মূল কার্যক্রম ১০ ডিসেম্বর থেকে সারাদেশে শুরু হবে। ১৫ দিনব্যাপী এই শুমারি চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশে সর্বপ্রথম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়, তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে





















এই post বিষয়ে আলোচনা করুন