
বিল্লাল আহমেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক হইতে কাশিমপুর পর্যন্ত প্রায় ১ কি.মি. কাঁচা রাস্তাটির বর্তমানে বেহাল দশা হয়েছে। এছাড়া, রাস্তার দুটি কালভার্ট ভেঙে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে ৩ গ্রামের কয়েক হাজার মানুষ। গ্রামে কোন জরুরি সেবার গাড়ি প্রবেশ করতে পারে না।
সরেজমিনে সংবাদ সংগ্রহের জন্য গেলে মূল পাঁকা রাস্তায় মোটরসাইকেল রেখে গ্রামের ভেতরে হেঁটে প্রবেশ করতে হয়, এ সময় স্থানীয়রা জানায়, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ে কাশিম পুর, নকলাউক থেকে ছাত্র/ছাত্রীরা এই রাস্তা দিয়েই আসতে হয়। একটু বৃষ্টিপাত হলেই আর হেটে আসা সম্ভব হয় না। বছরে যেকোন সময়ে বৃষ্টি নামলেই গভীর কাঁদার সৃষ্টি হয়। কাঁদা মাটি পেরিয়ে বিদ্যালয়ে বাইসাইকেল নিয়ে প্রবেশ করা কষ্টকর, তার উপর আবার রাস্তার মাঝে দুটি কালভার্ট ভাঙা কোন অবস্থাতেই কোন গাড়ী এমন কি মোটরসাইকেল কোনও গ্রামে প্রবেশ করতে পারে না।এমন কি বর্ষাকাল এলে ছাত্রছাত্রীরা কাপড় না ভিজিয়ে পার হতে পারে না কালভার্ট এর জায়গা গুলো। মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ে ছেলে মেয়েরা সহজে লেখাপড়া করতে আসে না, আবার অনেক শিক্ষকও স্কুল থেকে মুখ ফিরিয়ে নেয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আমরা স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের কাছে আমাদের দাবির কথা বলেছি, কিন্তু সবাই আশা ভরসা দিলেও কাজের কাজ কিছুই করে নাই। অতি দ্রুত রাস্তা পাঁকাকরণ সহ কালভার্ট সংস্কারের দাবি জানিয়েছে মুড়িয়াউক, কাশিমপুর,নকলাউক গ্রামের সাধারণ মানুষ।এই এক কিলোমিটার কাঁচা রাস্তার জন্য প্রতিনিয়ত নানা সমস্যায় পড়তে হয় পথচারীদের। তবে রাস্তার মধ্যে ২টি কালভার্ট গত প্রায় ৩থেকে ৪ বছর আগে ভেঙ্গে যাওয়ায় এতে করে মাঝেমধ্যেই পথচারীরা দুর্ঘটনার স্বীকার হচ্ছে।
কাশিম পুর গ্রামের ছাত্র তামিম আহমেদ জানান এ রাস্তা টি সংস্কারের না হওয়ায় আমাদের চলাচলের খুব অসুবিধা বৃষ্টি বাদলের দিন কষ্ট হয়।
পথচারী ছাত্রদল নেতা রবিউল হাসান রবি বলেন,আমি কাশিমপুর যাবার জন্য মুড়িয়াউক কাশিমপুর রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম, কোনরকম রাস্তা কিছুটা গেলে কালভার্ট ভাঙার কারণে মোটরসাইকেল নিয়ে বিপাকে পড়ে যাই।ফলে কোনরকম রাস্তা থেকে নেমে ধানের জমি দিয়ে আমাকে আসতে হয়।
এই বিষয়ে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান সারোয়ার জনি বলেন,এটা এলজিডির আইডিভুক্ত রাস্তা।তবে এই রাস্তায় কোন ধরনের বরাদ্দ্ না থাকায় আপাতত এই রাস্তায় কোন ধরনের কাজ করতে পারতেছি না।
















এই post বিষয়ে আলোচনা করুন