
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র ৩০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
সোমবার বিকালে চৌকা বিওপির সীমান্ত বাখেরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নে উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, কিরণগঞ্জ বিওপির কমান্ডার সাইফুর রহমান, চৌকা বিওপি কমান্ডার ধিরন্দ্রনাথ,বিনোদপুর ইউনিয়নের ইউ পি বাদশা সদস্য কামাল ও বাদশা প্রমুখ।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নে উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস বলেন, ঘনকুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।




















এই post বিষয়ে আলোচনা করুন