
আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষনা করে এডহক কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনার
পরিচালনায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়৷
সাধারন সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রতিষ্ঠাতা সহসভাপতি ও আজীবন উপদেষ্টা শরীফ চৌধুরী ও উপদেষ্টা খালেদুর রশিদ ঝলক। সভায় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ক্লাবের আজীবন উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর সভাপতিত্বে ও আজীবন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার শরিফ চৌধুরীর সঞ্চালনায় এক সভা অনুষ্টিত হয়। সভায় উপদেষ্টা চোধুরী মোহাম্মদ ফরিয়াদ, শরিফ চৌধুরী ও উপদেষ্টা খালেদুর রশীদ ঝলক এর নেতৃত্বে এডহক কমিটি গঠন করা হয়৷ উক্ত এডহক কমিটি একইসাথে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবে৷ সভায় আগামি ৩১ শে জানুয়ারী প্রেসক্লাবের নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়৷ সভায় নতুন সদস্য অর্ন্তভুক্তি করা ও সুষ্টভাবে নির্বাচন সম্পন্ন করা নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করে সভা সমাপ্তি ঘোষনা করা হয়৷




















এই post বিষয়ে আলোচনা করুন