
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল চলমান ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মূলহোতা নাজমুল এহসান নাঈম (২১) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) ময়মনসিংহ কোতোয়ালী থানা মীরবাড়ি এলাকার একটি ছাত্রাবাস থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি খুলে বিভিন্ন সময়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন পা ওয়া যায় বলে বিজ্ঞাপন দিতো। জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি আনন্দমোহন কলেজের গণিত বিভাগের ১ম বর্ষের ছাত্র। নাজমুল এহসান নাঈম ২০২৩ -২৪ সালে মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়।
নাজমুল এহসান নাঈম নিজেই বিভিন্ন কৌতুহলী ব্যক্তির নানা ধরনের পোস্ট দেখে, সে এই সংক্রান্ত মানুষকে ভূয়া প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করার পরিকল্পনা করেন। ফেসবুকে প্রশ্নপত্র পাওয়া যায় বলে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে তাদের ফেসবুক আইডি/পেজ থেকে ব্লক করে দেয়। অর্থ হাতিয়ে নেওয়ার জন্য সে তার নিজের নামে রেজিস্ট্রেশনকৃত অ্যাকাউন্ট ব্যবহার না করে ভুয়া নামে পার্সোনাল ও মার্চেন্ট এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করতো




















এই post বিষয়ে আলোচনা করুন