
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট গোলাম কিবরিয়াকে শনিবার দিবাগত-রাত ১১.৩০ মিনিটের সময় ধানমন্ডির মোহাম্মদপুরের তার নিজ বাসা থেকে কোন মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করে নিয়ে গেছে কলাবাগান থানা পুলিশ।
পারিবারিক ভাবে তার ছোট ভাই এনামুল হক জোহা বলেন, ভাইয়ের নামে কোন মামলা ছিল না। সে সৎ ও সমাজ সেবক একজন ভালো এডভোকেট এবং গরীব দুখী অসহায় মানুষের কাজ করতেন। আওয়ামী লীগ করেন বলে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে আমার ভাইয়ের নিঃসার্থ মুক্তি চাই।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বকত পলিন বলেন, এডভোকেট গোলাম কিবরিয়া আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য । সে একজন সৎ ও পরিছন্ন রাজনৈতিক নেতা। কোন মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাকে অবৈধ মহাজন সরকার গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অন অতিবিলম্বে তাকে নিঃশার্থ মুক্তি দেওয়া হোক।





















এই post বিষয়ে আলোচনা করুন