
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনা সরিষা-১১ এর প্রচার ও সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র মাঠ দিবসের আয়োজন করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে এই মাঠ দিবস আয়োজন করা হয়।
মাঠ দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান। মাঠ দিবসে বিনা সরিষা-১১ চাষের বিভিন্ন সুবিধা তুলে ধরে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করেন কৃষি কর্মকর্তারা।




















এই post বিষয়ে আলোচনা করুন