
আব্দুর রউফ ভুঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমানের নির্দেশে তারেক রহমানের ৩১ দফা প্রচারের মঞ্চ, ইটনা সদরে দলীয় কার্যালয়, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং দলীয় নেতা-কর্মীদের আলোচনা সভায় যোগদানে বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইটনা উপজেলা বিএনপির একাংশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইটনা উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক এরশাদ উদ্দিন মল্লিক।
এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, এলংজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আকন্দ, ইটনা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান, ইটনা উপজেলা বিএনপির সিনিয়র নেতা সিরাজুল ইসলাম, ইটনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবেদ খান, ইটনা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলম মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরু মিয়া, ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম ডালিম, ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক তামিম আহমেদ সোহাগ, ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাবাজ মিয়া, যুবদল নেতা মিজানুর রহমান, রেজাউল কবির নয়ন, এলংজুরী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আ. রাশিদ প্রমুখ।
এসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া অভিযোগ করে বলেন, গত শনিবার (১ ফেব্রুয়ারি) ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আমি প্রধান অতিথি ছিলাম। এইদিন আমি কিশোরগঞ্জ থেকে গিয়ে দেখি মঞ্চ ভাঙা, নেতা-কর্মীদের জিজ্ঞেস করলে তারা বলে এগুলো ফজলুর রহমানের লোকজন ভেঙে ফেলেছে।
অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া আরো বলেন, যেহেতু থানা কমিটি ও ইউনিয়ন কমিটি ফজলুর রহমানের হাতে কাজেই ইউনিয়ন কমিটি গুলো সেবাবেই চলে, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সহযোগিতায় মঞ্চটি ভেঙে ফেলে। আমি দুঃখের সাথে বলছি মিটিংটি বানচাল করা ও আমাদের অপদস্থ করার জন্য ইটনা উপজেলা বিএনপি সভাপতির নেতৃত্বে এই কাজ গুলো করা হয়েছে। এজন্য আমি তীব্র নিন্ধা ও ক্ষোভ প্রকাশ করছি।




















এই post বিষয়ে আলোচনা করুন