
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার যুব দলের নতুন আংশিক কমিটির অনুমোদনের জন্য বিরামপুর উপজেলা ও পৌর যুব দলের আয়োজনে আনন্দ র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব দলের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর জোবয়াদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান হাসান, বিরামপুর উপজেলা যুব দলের সিনিয়র আহবায়ক জাকির হোসেন খন্দকার, উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. মিঞা শিরন আলম, পৌর যুব দলের যুগ্ম-আহবায়ক রায়হান কবির জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আমির হামজা প্রমুখ।
দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক (আংশিক) কমিটির সদস্যরা হলেন, আহবায়ক মাসুদুর ইসলাম মাসুদ, যুগ্ম-আহবায়কদ্বয় নুরে আলম হক খোকন, মাসুদ রানা, রবিউল আলম শামিম, সহিদুল ইসলাম সাজু, শামীমা আক্তার শামীম, ফরিজার রহমান তপন ও সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
এসময় বিরামপুর উপজেলা উপজেলা-পৌর যুবদল, ওয়ার্ড যুবদলসহ সকল ইউনিয়ন যুব দল, এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ’ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব এ্যাড. মিঞা মোঃ শিরন আলম জানান, দিনাজপুর জেলায় জাতীয়বাদী যুব দলকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্র থেকে নতুন কমিটি অনুমোদন দেওয়াই নতুন কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন । এছাড়াও তিনি আরো বলেন আগামীতে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।




















এই post বিষয়ে আলোচনা করুন