
আশিকুর রহমান: বাংলাদেশ ফতোয়া বোর্ড, নরসিংদী শাখা কর্তৃক আয়োজিত ফিকহী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সেমবার (১০ ফেব্রুয়ারী) সকালে শহরের বাসাইল (ঢাকা-সিলেট) মহাসড়কে পাশে অবস্থিত শিশু একাডেমি হলরুমে ফতোয়া বোর্ডের চেয়ারম্যান মুতফী মোস্তফা আল-ফারুকীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ওভারসিজ এর ব্যবস্হপনা পরিচালক লায়ন মোঃ শফিকুল ইসলাম খোকন। প্রধান মেহমান ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ইসমাইল নূরপুরী, তানযীমুল মাদারিসিল কওমিয়া, নরসিংদীর সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার ও হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুর রহমান কাসেমী।
এছাড়া অনুষ্ঠানে ধর্মীয় বিষয় ভিত্তিক আলোচনা করেন, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন, মুফতি জসিম উদ্দিন রাহমানী, মুফতি মোঃ মুসা কাসেমী, মুফতি তাওহিদুল ইসলাম, মুফতি মোঃ আলী কাসেমী, মুফতি আব্দুল্লাহ যুবাইর প্রমুখ।
আলোচনা শেষে ফতোয়া কমিটির নির্বাহী সদস্য ও বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবগণ তাখাসসুস ফিল ফিক্কহিল ইসলামী বিভাগ থেকে ২০২৪-২৫ সেশন থেকে ২২ জনকে বাছাই করেন। পরে বাছাইকৃতরা আমন্ত্রিত অতিথিদের হাত থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।




















এই post বিষয়ে আলোচনা করুন