
সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনা জেলার মদন উপজেলার ৭ নং নায়েকপুর ইউনিয়নের নওগাঁও গ্রামের মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে ফৌজদারী মামলার আসামি ৬ নং ওয়ার্ড মেম্বার সেলিম মিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ও তার মেম্বার পদ বাতিলের জোর দাবীতে অভিযোগ উঠেছে ।নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করেন একইঔ ইউনিয়নের রাজতলা গ্রামের মৃত: আসন আলীর ছেলে মো: বাবুল মিয়া ।গত ০৫/০২/২০২৫ তারিখের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ,সেলিম মিয়ার নামে মদন থানায় দু’টি ফৌজদারি মোকদ্দমা চলমান রয়েছে। মামলা নং হল – ১০(১)২০২৪ এ দন্ডবিধির ৩৪১/৩২৩/৩১৩ ধারা , দ্বিতীয় মামলাটি ১(১০)২০২৪ এ দন্ডবিধির৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৩২৪/৩৬২/৩০৭/
৩৫৪/৪২৭/১১৪ ধারায় ।ভূক্তভোগী ভিকটিমরা ও অভিযোগকারী বাবুল মিয়া জানান,কথিত সেলিম মেম্বার অর্ম্বিতা আক্তার কে মারপিট করে তার ৭ মাসের গর্ভের সন্তান কে হত্যা করে ।এই মোকদ্দমায় সেলিম মেম্বার ৩ মাস হাজতও খাটে । দ্বিতীয় মোকদ্দমা ( মদন থানা- ১(১০ )২৪ ।) মামলার আসামি সেলিম মিয়া গং অনধিকারভাবে বাদীপক্ষের বাড়ীতে গিয়ে ধারালো দেশীয় অস্ত্রাদিসহ আক্রমণ করে ২য় মামলার বাদী ও বাদীর মেয়ে শিপা আক্তার, অর্ম্বিতা আক্তার , বাড়ির মেয়েছেলে সীমা আক্তার,মালেহা আক্তার ও ছেলে ইয়াসিন কে আঘাত করে মাথা ফাটিয়ে গুরুতর জখম করে । ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে সেলিম মিয়া অপরাধ করেছে।অভিযোগকারী মো: বাবুল মিয়া আরো বলেন,এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তপূর্বক ন্যায় বিচার কামনা করছি। তার আতংকে আমারা বাড়ি ঘরে থাকতে পারছি না। হামলা মামলা ও প্রাণনাশের হুমকির মধ্যে আছি । আমারাএই ঘটনার সুবিচার চাই । এবং সেলিম মিয়ারমেম্বার পদ বাতিল এর জোর দাবি জানাচ্ছি।নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানায় , সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কেউ জনপ্রতিনিধি হতে পারে না । আমারা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার ন্যায় বিচার করবে এবং তার মেম্বার পদ থেকে সরিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন ।



















এই post বিষয়ে আলোচনা করুন