
সাজিদুর রহমান বাহুবল হবিগঞ্জ
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জের বাহুবলে ৯২ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাত
৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম ৯২ কেজি গাঁজাসহ একজনকে আটক করে বাহুবল মডেল থানায় সোপর্দ করে।
আটক ব্যক্তি হচ্ছে চুনারুঘাট আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মর্তুজ আলী। বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামে
আয়াত আলীর কলাবাগান থেকে তাকে আটক করে সেনাবাহিনী। এব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে
জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



















এই post বিষয়ে আলোচনা করুন