• About us
  • Privacy Policy
  • Contact
  • Team
Wednesday, 22 April, 2026
  • Login
  • Register
দেশবাংলা প্রতিদিন
Advertisement
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • News
  • Tech
  • Entertainment
  • Lifestyle
  • Review
Wednesday, 22 April, 2026
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
দেশবাংলা প্রতিদিন
কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • হোম
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
  • আমাদের পরিবার
প্রথম পাতা আইন-আদালত

উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর ফলপ্রসূ হবে না,

Deshbangla Pratidin প্রকাশক Deshbangla Pratidin
9 months আগে প্রকাশিত |
ক্যাটাগরি আইন-আদালত
পড়তে সময় লাগবে: 1 মিনিট
A A
0
উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর ফলপ্রসূ হবে না,

অ্যাডঃ মাজহারুল ইসলাম সোহেল 

0
শেয়ার হয়েছে
0
দেখেছেন
Share on FacebookShare on Twitter

বিশেষখবর

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

বাহুবলে টমটম চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

মেহেদী হাসান বাবু(ব্যুরো প্রধান)গাইবান্ধা:
উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর ফলপ্রসু হবে না বলে মতামত প্রদান করে অ্যাডঃ মাজহারুল ইসলাম সোহেল বলেন-উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করার সিদ্ধান্ত সামাজিক বিবেচনায় হয়তো সঠিক। কিন্তু প্রায়োগিক ও বাস্তবিকতায় উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তরে সফলতা আসবে না। ইতোপূর্বে ১৯৮৮ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর করেছিলেন এবং প্রান্তিক পর্যায়ে বিচার ব্যবস্থা নিয়ে গিয়েছিলেন। ফলশ্রুতিতে বিচার বিভাগ যেমন নষ্ট হয়, পাশাপাশি বিজ্ঞ আইনজীবী দের সম্মানও অনেকাংশে নিম্নগামী হতে ভূমিকা পালন করে। এরশাদ সরকারের আমলে জেলায় জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আইন কলেজের কার্যক্রম শুরু হয়। তখন সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভেবেছে বাড়ির পাশেই আইন কলেজ একটু এলএলবি টা পড়ে নেই। অনেকেই যেভাবেই হোক এলএলবি টা পাশ করে এবং ছলচাতুরী’র আশ্রয় নিয়ে বার কাউন্সিলের এনরোলমেন্ট করে ফেলেন। যার ফলে আইন পেশা তার ঐতিহ্য হারিয়ে ফেলে। বিশ্বের ন্যায় এই দেশেও আইন পেশা ছিল রয়্যাল পেশা এবং বিজ্ঞ আইনজীবী গন ছিলেন সমাজের দর্পণ। ব্রিটিশ ভারতে ও পাকিস্তান সরকারের সময় সকল আন্দোলন সংগ্রামে আইনজীবী গন নেতৃত্ব প্রদানের মাধ্যমে সমাজের সম্মানীয় আসনে স্থান দখল করে রেখেছিলেন।কিন্তু জেলা শহরে আইন কলেজ গঠন করায়, বৃদ্ধ ও মধ্য বয়সে এসে আইন পেশায় যোগদান করা আইনজীবী গন আইন পেশা কে ধ্বংস করে ফেলেন। বৃদ্ধ বয়সে আসা আইনজীবী গন সবসময় রাজনীতি, কূটকৌশল ও ভিন্ন পন্থা অবলম্বন করে আইন পেশা কে নিম্নস্তরে ধাবিত করতে অনেকাংশে দায়ী।উপজেলা পর্যায়ে এখনো যেগুলো চৌকি আদালত আছে, তা খুব বেশি ফলপ্রসূ নয় এবং সেখানেও বিচার ব্যবস্থা সারা দেশের ন্যায়। এরশাদ সরকারের পতনের পরে উপজেলা পরিষদ পদ্ধতি বিলুপ্ত হলে ১৯৯১ সালে উপজেলা  আদালতগুলোর প্রায় সকল আদালতই জেলা তে স্থানান্তর করা হয়। উপজেলা পর্যায়ে যখন আদালত ছিল তখন তা রাজনৈতিক নেতৃত্বের অযাচিত হস্তক্ষেপ, মাননীয় বিচারকদের অপর্যাপ্ত আবাসন ব্যবস্থা ও সুযোগ সুবিধার অপ্রতুলতা হেতু আরো কিছু অব্যক্ত অসুবিধার প্রেক্ষিতে প্রায় সকল আদালত উপজেলা হতে পুনঃরায় জেলায় স্থানান্তর করা হয়।বর্তমানে প্রায় সকল জেলায়  জেলা জজ আদালত ও সিজিএম আদালতের জন্যে নতুন ভবন তৈরী হয়েছে। যে সকল জেলায় ভবন এখনো তৈরী সমাপ্ত হয় নাই, তা দ্রুত তৈরী করলে আবাসন সমস্যা আর থাকবে না। বাকী থাকবে মামলা জট কমিয়ে আনা, সেক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগ প্রদান করলে বিচারক সংকট অনেকাংশে কমিয়ে আসবে। সুতরাং, দ্রুত বিচার সমাপ্ত করতে মাননীয় বিচারকদের ঘাটতি আর থাকবে না। দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারক ও আইনজীবী একটি পাখির দুইটি ডানা। পাখির একটি ডানা যদি আঘাতপ্রাপ্ত হয়, তবে পাখি কিন্তু উড়তে পারবে না। সুতরাং, বিচারকদের পাশাপাশি ন্যায়-বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইনজীবী দের দায়িত্বশীল হতে হবে। একটি মামলায় দুইটি পক্ষ থাকে, একটি পক্ষ হচ্ছে সরকারপক্ষ/রাষ্ট্রপক্ষ/বাদীপক্ষ/এজাহারকারীপক্ষ এবং অপরপক্ষ হচ্ছে বিবাদীপক্ষ/আসামীপক্ষ। বিবাদীপক্ষ অথবা আসামীপক্ষ যেহেতু বিচারপ্রার্থী মোয়াক্কেল নিজে নিয়োগ দেন, সুতরাং সম্পূর্ণ আন্তরিকভাবে সেই-সকল বিজ্ঞ আইনজীবী গন মোয়াক্কেল পক্ষে মামলা পরিচালনা করেন। অন্যপক্ষ হচ্ছে সরকারপক্ষ/রাষ্ট্রপক্ষ যেহেতু তাদের নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায় এবং তাদের সম্মানী পর্যাপ্ত নয়, সুতরাং স্বল্প সময়ে প্রসিকিউশন পক্ষে দায়িত্ব পালন করবেন হেতু তাদের আন্তরিকতার কিছুটা ঘাটতি লক্ষণীয়।এক/এগারো সরকারের সময় স্থায়ী প্রসিকিউশন সার্ভিস চালু করার কাজ শুরু করতে অধ্যাদেশ প্রণয়ন করে, কিছুটা কাজ দৃশ্যমান হলেও পরবর্তীতে কোন এক অদৃষ্ট কারনেই হোক তা আর আলোর মুখ দেখে নাই। এখন সময় এসেছে আবারো নতুন করে শুরু করার। স্থায়ী প্রসিকিউশন সার্ভিস চালু করা এবং নিরপেক্ষতার সহিত জেলা পর্যায়ে দলমতের উর্ধ্বে উঠে স্থায়ী প্রসিকিউটর নিয়োগ দেওয়া। দেশের সকল আইনজীবী দের মোটিভেশন ট্রেনিং দিয়ে তাদের দায়িত্ববোধ কে জাগ্রত করতে হবে। পাশাপাশি বিচারবিভাগের জন্যে পৃথক সচিবালয় গঠন করতে হবে। জেলা আদালতের মাননীয় বিচারকদের নিয়োগ, বদলি ও প্রমোশন বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের অধীনে করতে হবে। মাননীয় প্রধান বিচারপতি, আপিল বিভাগের একজন মাননীয় বিচারপতি ও হাইকোর্ট বিভাগের একজন মাননীয় বিচারপতি তিন জন যৌথভাবে বিচার বিভাগের পৃথক মন্ত্রণালয়ের সকল কর্মকাণ্ড দেখভাল করবেন। সকলে প্রত্যাশা করছে উপজেলায় আদালত স্থানান্তর হলে সকল আদালত উপজেলা পর্যায়ে যাবে। কিন্তু বাস্তবতা তা নয়, শুধুমাত্র সিনিয়র সহকারী জজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট/আমলী আদালত শুধু যাবে। ঐ দুইটি আদালত ব্যতীত সকল আদালত কিন্তু জেলা তে থাকবেই, সুতরাং দুইটি আদালত ব্যতীত অবশিষ্ট আদালত সমূহ জেলায় থাকলে সেক্ষেত্রে আদালতের কার্যক্রম বিঘ্নিত হওয়া ছাড়া আর কিছুই হবে না। আইনের প্রয়োগ হচ্ছে, আমলী আদালত মামলাটি আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করেন। সেক্ষেত্রে উক্ত মামলাটিতেই আবার বিচারের জন্যে জেলা তেই আসতে হবে। ফলশ্রুতিতে উপজেলায় আদালত স্থানান্তর হলে শুধুমাত্র গোঁজামিল আদালতে রুপান্তরিত হবে।সুতরাং উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তরের প্রয়োজন নেই।  শুধুমাত্র স্বাধীন, নিরপেক্ষভাবে ও যথাযথ আইনের চর্চা করলেই মাননীয় বিচারক ও বিজ্ঞ আইনজীবী গনের সম্মিলিত প্রয়াসে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব।
পূর্বের সংবাদ

সোহাগ হত্যার বিচারের দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

পরের সংবাদ

ঘোড়াঘাটে ৫ কলোনী বাসীর মানববন্ধন 

Deshbangla Pratidin

Deshbangla Pratidin

Test biogaphy

এই বিষয়ের আরও সংবাদ পড়ুন

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা
আইন-আদালত

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
16
মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।
আইন-আদালত

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

February 4, 2026
12
বাহুবলে টমটম চালক হত্যা মামলার আসামি গ্রেফতার
আইন-আদালত

বাহুবলে টমটম চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

February 4, 2026
2
বাহুবলে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান
আইন-আদালত

বাহুবলে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান

February 2, 2026
3
নওগাঁয় র‌্যাবের অভিযানে হেরোইন সহ নারী মাদক কারবারী আটক
আইন-আদালত

নওগাঁয় র‌্যাবের অভিযানে হেরোইন সহ নারী মাদক কারবারী আটক

February 2, 2026
10
রংপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আইন-আদালত

রংপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

February 2, 2026
4
পরের সংবাদ
ঘোড়াঘাটে ৫ কলোনী বাসীর মানববন্ধন 

ঘোড়াঘাটে ৫ কলোনী বাসীর মানববন্ধন 

নওগাঁয় নাতির মৃত্যুর কথা শুনে দাদার মৃত্যু

নওগাঁয় নাতির মৃত্যুর কথা শুনে দাদার মৃত্যু

এই post বিষয়ে আলোচনা করুন

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • জনপ্রিয়
  • মন্তব্যসমূহ
  • সর্বশেষ
ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

September 23, 2025
গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

গাইবান্ধা এন এইচ মডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম এর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দায়ের

October 21, 2025

দেশের বাজারে নতুন গেমিং ল্যাপটপ

September 22, 2025
নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

September 17, 2025
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

0
১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে

১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে

0
রংপুরে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন 

রংপুরে হোটেল তাওহীদ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন 

0
বিএনপির হাতেই দেশ নিরাপদ- কামরুল হুদা

বিএনপির হাতেই দেশ নিরাপদ- কামরুল হুদা

0
নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ১,৯৬০ পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি গ্রেফতার।

February 4, 2026
‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

‎কোরআন–সুন্নাহ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: মুফতি সালেহ আহমাদ মুহিত

February 4, 2026

Recent News

1

5
ঠিকানা:
বাড়ি ২২, দ্বিতীয় তলা, ব্লক এ,
দক্ষিণ বনশ্রী মেইন রোড,
খিলগাঁও, ঢাকা ১২১৯
ফোন:
+৮৮০১৯২৮৮৯৮৫৫৮
ইমেইল:
admin@deshbanglapratidin.com
editordeshbanglapratidin@gmail.com
newsalldbp@gmail.com
Image
এ.এম.সারোয়ার জাহান
প্রকাশক ও সম্পাদক

Follow Us

📰 News Archives

Recent News

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

নওগাঁয় রাজস্ব কর্মকর্তা’র লাশ হাসপাতালে রেখে পালিয়েছে কারা

February 4, 2026
চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

February 4, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

কোনো ফলাফল পাওয়া যায়নি
সকল ফলাফল দেখুন
  • প্রথম পাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিভাগীয় সংবাদ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • রংপুর
    • ময়মনসিংহ
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
  • শিক্ষা
  • অর্থ ও বাণিজ্য
  • অন্যান্য
    • বিনোদন
  • Login
  • Sign Up

© 2025 Desh Bangla Protidin — Theme designed & developed by SA Shuvo Sheikh . All rights reserved.

Welcome Back!

Sign In with Facebook
Sign In with Google
OR

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Sign Up with Facebook
Sign Up with Google
OR

Fill the forms bellow to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.
All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
দেশ বাংলা প্রতিদিন ওয়েবসাইটটি আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করার জন্য কুকি (cookies) ব্যবহার করে। এই নীতিমালায় আমরা ব্যাখ্যা করছি কীভাবে আমরা কুকি ব্যবহার করি, আপনি কীভাবে কুকি নিয়ন্ত্রণ করতে পারেন, এবং আপনার গোপনীয়তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি। Privacy and Cookie Policy.