
সৈয়দ সময় , নেত্রকোনা :
গোপন অপতৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা,শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ থেকে আজ সোমবার ১২ টার দিকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী,সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

