• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর মিশুক চালক সৈকত হত্যার রহস্য উদঘাটন

by Deshbangla Pratidin
July 18, 2025
in সারাদেশ
0
চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর মিশুক চালক সৈকত হত্যার রহস্য উদঘাটন
মনোয়ার হোসেন,কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর ব্যাটারী চালিত অটো-রিক্সা (মিশুক) চালক মো: তাফরুল ইসলাম সৈকত (১৯) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের মূলহোতা ঘাতক মো: রিফাত (২৮) কে তথ্য প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০মিনিটে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রাম থেকে আটক করা হয়েছে। আসামীর স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয়দের সহযোগিতায় নাঙ্গলিয়া খাল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধামাটি উদ্ধার করে পুলিশ। আটককৃত রিফাত একই ইউনিয়নের আতাকরা ভূঁইয়া বাড়ীর আবুল কাশেমের ছেলে এবং চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা ওয়াপদা রোডের আবুল ড্রাইভারের বাড়ীর ভাড়াটিয়া। সে নিজেও একজন মিশুক চালক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদওসি জানান, গত ০৩ জুলাই বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খালপাড়স্থ লক্ষীপুর ব্রীজের নিচ থেকে অজ্ঞাতনাম এক তরুনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার সুবাধে নিহতের পরিচয় সনাক্ত করেন তার বাবা মো: খাইরুল ইসলাম। জানা গেছে, ভিকটিম সৈকত দীর্ঘদিন যাবৎ পৌরসভাধিন ওয়াপদা রোডে ইউনুছ মিয়ার বাড়ীতে পরিবার নিয়ে ভাড়া থাকতো। এখানে সে ব্যাটারী চালিত অটো-রিক্সা (মিশুক) চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ভিকটিমের সাথে একই এলাকার পাশ্ববর্তী আবুল ড্রাইভারের ভাড়াটিয়া অটো-চালক রিফাত এর সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিলো। তারা কয়েকজন বন্ধু মিলে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে গোপনে মাদক সেবন করতো বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে আসামী রিফাত। ভিকটিমের বন্ধু রিফাত অটো চালিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া সহ ব্যক্তিগত ঋণের কিস্তি পরিশোধে বারবার ব্যর্থ হওয়ার বিষয়টি তার অপর বন্ধুদের সাথে শেয়ার করে। আসামী রিফাত তার ঘনিষ্ঠ দুই বন্ধুর প্ররোচনায় একজন মিশুক চালককে হত্যা করে তার অটো-রিক্সাটি (মিশুক) ছিনতাই এবং বিক্রি করে ঋণের টাকা পরিশোধের পরিকল্পনা সাজায়। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিচিত ভিকটিম মো: তাফরুল ইসলাম সৈকতকে ঘুরতে যাওয়ার কথা বলে গত ০২ জুলাই রাত অনুমান ১১টায় ভিকটিমের মিশুক ভাড়ায় নিয়ে চৌদ্দগ্রাম বাজার থেকে উপজেলা মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খাল সংলগ্ন নির্জন স্থানে যায়। সেখানে তারা দীর্ঘক্ষণ অহেতুক গল্প-আড্ডায় সময় অতিবাহিত করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামীর অপর দুই বন্ধু ঘটনাস্থলে আসলে ভিকটিমকে হত্যা করার কথা ছিলো আসামীর। অপর বন্ধুরা আসতে বিলম্ব হচ্ছিল এবং এদিকে রাতও গভীর হয়ে যাওয়ায় আসামী রিফাত পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলের পাশে লুকিয়ে রাখা ধারালো ধামা দিয়ে হত্যার উদ্দেশ্যে সুযোগ বুঝে ভিকটিমের মাথার পেছন থেকে ঘাড়ে কোপ মারে। এতে ভিকটিম মাটিতে পড়ে গেলে রিফাত তাকে উপর্যপরি আরও ৫/৬টি কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে ভিকটিমের সাথে থাকা মোবাইল, নগদ টাকা এবং মিশুকের চাবি ছিনিয়ে নেয়। পরে মরদেহটি নাঙ্গলিয়া খালের পানিতে ফেলে রেখে সে মিশুকটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ওইদিন বিকালে স্থানীয়রা খালের পাড়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনার রহস্য উদঘাটনে থানার উপ-পরিদর্শক মো: মুরাদ হোসেন কাজ করে। ব্যাপক অনুসন্ধান, বিভিন্ন বিষয় পর্যালোচনা করা সহ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামীর কাছে ভিকটিমের মোবাইল থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এরই জের ধরে প্রযুক্তির সহায়তায় আসামীকে গত বুধবার রাতে উপজেলার তারাশাইল গ্রাম থেকে আটক করা হয়। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হলে আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার মূল রহস্য উম্মোচন করে। আসামীর অপর সহযোগিদেরকে আটকের ব্যাপারে পুলিশ বেশ তৎপর রয়েছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনকে পুলিশি সফলতা হিসেবে দেখছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.