• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

নেত্রকোনায় চাঞ্চল্যকর পান্না ধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড

by Deshbangla Pratidin
July 28, 2025
in আইন-আদালত
0
নেত্রকোনায় চাঞ্চল্যকর পান্না ধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় চাঞ্চল্যকর পান্না ধর্ষণ মামলার রায়ে তিনজনের মৃত্যুদণ্ড

সৈয়দ সময় ,নেত্রকোনা :

 

নেত্রকোনায় চাঞ্চল্যকর কিশোরী পান্না কে গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলার রায়ে তিন যুবকের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সাথে তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও একলক্ষ টাকা অর্থ দন্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ডক্টর এ কে এম এমদাদুল হক সোমবার (২৮ জুলাই) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক কৃষি বিষয়ক উপ-সম্পাদক কৌশিক চন্দ্র সরকার ওরফে অপু (২৩), যুবলীগ কর্মী মামুন আকন্দ (২৬) ও সুলতান মিয়া (৩০)।মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, বিগত ২০১৭ সনের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরাকোনা রেলের পাশে থাকা রিক্সা চালক লাল চান মিয়ার ১৪ বছরের কিশোরী পান্না কে ডেকে নিয়ে পাশের সুলতানের ফিশারির ঘরে গণধর্ষণ করে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও মেয়ে কে না পেয়ে মা আল্পনা আক্তার সহ অন্যরা সুলতানের খামারের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে পান্না কে উদ্ধার করে। এরপর রাতেই ধর্ষণকারীরা ভিকটিমের পরিবারের ঘরে গিয়ে বিষয়টি কাউকে না জানাতে বলে, অন্যথায় তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রাগে ক্ষোভে অপমানে পরদিন ৪ সেপ্টেম্বর সকালে কিশোরী পান্না আত্মহত্যা করে। দুপুরে পরিবারের লোকজন পাশের আরেকটি পরিত্যক্ত খালি ঘর থেকে পান্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় পান্নার মা আল্পনা আক্তার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করলেও আসামীরা তৎকালীন সময়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে এটিকে নিছক আত্মহত্যা বলে চালিয়ে দেয় এবং দ্রুত দাফন করতে বাধ্য হয় পরিবারটি। কিন্তু ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়। পরে আদালতে আবেদন করে আদালতের নির্দেশের মাধ্যমে ১০ সেপ্টেম্বর কবর থেকে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর পুনরায় লাশ দাফন করা হয়।পুলিশ ১২ সেপ্টেম্বর আসামি কৌশিক ও মামুনকে আটক করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দী:অনুযায়ী মামলাটি পুনরায় ফাইল হয়। এরপর তিন নম্বর আসামী খামার মালিক সুলতান মিয়াকেও আটক করে পুলিশ। এদিকে আসামিদের পরিবার ও তাদের আত্মীয় স্বজনের হুমকি ধামকির কারনে কিশোরী পান্নার পরিবার বাড়িঘর ছাড়া অন্যত্র পালিয়ে থাকে।এদিকে এ ঘটনা ধামাচাপা দেয়ার সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও সদর থানার ওসির প্রত্যাহারের দাবীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মিছিল মিটিং ও মানববন্ধন করে প্রতিবাদ জানায়। পুলিশ ১৮ সনের ৫ এপ্রিল তিনজনের বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণান্তে আসামীদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক উক্ত রায় দেয়। রায় ঘোষণাকালে তিন জন আসামিই উপস্থিত ছিলেন।চাঞ্চল্যকর এই ঘটনায় আসামিদের উপযুক্ত সাজা প্রদান করায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ও পান্নার মা সন্তোষ প্রকাশ করেছেন

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.