• প্রচ্ছেদঃ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
    • চাকরি
    • লাইফস্টাইল
  • আমাদের পরিবার
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result
No Result
View All Result
দেশবাংলা প্রতিদিন
No Result
View All Result

তারাকান্দিতে বিদ্যুতের তারে মৃত্যুফাঁদ! একসঙ্গে ঝরল দুই কৃষকের প্রাণ

by Deshbangla Pratidin
July 30, 2025
in সারাদেশ
0
তারাকান্দিতে বিদ্যুতের তারে মৃত্যুফাঁদ! একসঙ্গে ঝরল দুই কৃষকের প্রাণ

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন—তারাকান্দি গ্রামের মোঃ শাহাব উদ্দিন (৭০), পিতা আঃ হাশিম এবং পূর্ব তারাকান্দি এলাকার মোঃ মজনু মিয়া (৬০), পিতা সুরুজ আলী। স্থানীয়রা জানান, দু’জনেই পাশাপাশি জমিতে কাজ করছিলেন। এসময় জমির ওপর দিয়ে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত প্রথমে স্পৃষ্ট হন শাহাব উদ্দিন। তাঁকে বাঁচাতে গিয়ে মজনু মিয়াও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন।জানা যায়, বৈদ্যুতিক তারটি সেচ পাম্প পরিচালনার জন্য স্থানীয় আঙ্গুর মিয়া ও বাবুল মিয়া স্থাপন করেছিলেন। সেচ মৌসুম না থাকলেও তা সংযোগ বিচ্ছিন্ন না করে জমির ওপর দিয়ে ঝুলে রাখা হয়—যা এ দুর্ঘটনার কারণ বলে মনে করছেন স্থানীয়রা।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দু’জনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এ ঘটনায় তারাকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার চরম অব্যবস্থাপনা ও অবহেলার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনই হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।একসঙ্গে দুই কৃষকের মর্মান্তিক প্রাণহানিতে তারাকান্দি জুড়ে শোকের আবহ বিরাজ করছে।
ডিবিপি:কাইয়ুম বাদশাহ।

এইমাত্র পাওয়া

  • মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
  • পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
  • আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত
  • ৫ই আগস্ট বিএনপি’র বিজয় র‍্যালী 
  • সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি 

সাম্প্রতিক মন্তব্য

No comments to show.

Media Archives

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Aug    

Categories

  • Uncategorized
  • অনুষ্ঠিত
  • অন্যান্য
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
  • আন্তর্জাতিক ডেস্ক
  • আবহাওয়া
  • আমদানি রপ্তানি
  • আলোচনা সভা
  • ইন্তেকাল
  • কার্যক্রম
  • কৃষি
  • কৃষি সারাদেশ
  • ক্যাম্পাস
  • খেলাধুলা
  • খেলাধূলা
  • চট্টগ্রাম
  • চাকরি
  • জনসভা
  • জাতীয়
  • জীবনযাপন
  • ঢাকা
  • দুর্ঘটনা
  • দোয়া
  • ধর্ম
  • নিখোঁজ
  • নির্বাচন
  • নির্মাণ কাজ"
  • পশুর হাট
  • প্রতারণা
  • বরিশাল
  • বাংলা নববর্ষ
  • বিক্ষোভ সমাবেশ
  • বিক্ষোভ-মানবন্ধন
  • বিজয় দিবস
  • বিজয় র‍্যালি 
  • বিজয় র‌্যালি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিতরণ
  • বিনোদন
  • বিভাগীয় সংবাদ
  • বিশেষ সংবাদ
  • ময়মনসিংহ
  • মানববন্ধন
  • মিছিল
  • যোগাযোগ ব্যবস্থা
  • রংপুর
  • রাজধানী
  • রাজনীতি
  • রাজশাহী
  • লাইফস্টাইল
  • লুটপাট
  • শিক্ষা
  • শিল্প ও সাহিত্য
  • শুভেচ্ছা
  • শোভাযাত্রা
  • সভা
  • সমাবেশ
  • সারাদেশ
  • সিলেট
  • স্থাপনা নির্মাণ 
  • স্বাস্থ্য
  • হত্যা
  • হাট বাজার

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.