
সৈয়দ সময় ,নেত্রকোনা :
নেত্রকোনার আটপাড়ায় ৫ই আগষ্ট মংগলবার স্বল্প শুনই গ্রামে ফাঁসিতে ঝুলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সরেজমিন ঘুরে জানা যায়, ফজরের নামাজের পর উপজেলার স্বল্প শুনই গ্রামের সাইফুল বিশ্বাসের স্ত্রী সালমা আক্তার (৩৬) নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।পারিবারিক সূত্রে জানা যায়, সালমা আক্তার (৩৬) দীর্ঘ দিন যাবত অসুস্থ ছিলেন । মৃত্যুর সময় তিিনি স্বামী ও তিন মেয়ে সন্তান রেখে যান। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা স্হল পুলিশ পরিদর্শন করেছে । লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে । তিনি আরো বলেন, আত্মহত্যাকারী সালমা আক্তারের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে



















এই post বিষয়ে আলোচনা করুন