
অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে এ লাশটি উদ্ধার করা হয়।এলাকাবাসী জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর। স্থানীয় কয়েকজন জেলে বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পায়। পরে তারা আশপাশের লোকজনকে জানালে মোকনা ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল ঘটনাস্থলে এসে থানায় খবর দেন।খবর পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, “উদ্ধারকৃত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পাশের থানাগুলোতে কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো নিখোঁজের তথ্য মেলে তবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হবে।



















এই post বিষয়ে আলোচনা করুন