
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ আগস্ট ২০২৫) দুপুর ২টায় উপজেলার অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নবীন দলের আহ্বায়ক খসরুজ্জামান কবীর। প্রধান অতিথি ছিলেন নবীন দল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নবীন দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহীন তালুকদার।এছাড়া উপজেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলী, নাজমুল হাসান ফাহিম, তাকবির হোসেন আবীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে আহ্বায়ক খসরুজ্জামান কবীর বলেন, “মধ্যনগর উপজেলা নবীন দল ঐক্যবদ্ধভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে, বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে এবং উপজেলা বিএনপির নেতাদের সাথে সমন্বয় করে আগামী দিনে সংগঠনকে এগিয়ে নেবে।




















এই post বিষয়ে আলোচনা করুন