
খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
শনিবার, ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৯গতকাল ২২ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় রাজধানী ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ লেবার ফেডারেশন এর ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়। মোহাম্মাদ সরোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ শাহ মোহাম্মদ আবু জাফর, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটু।সম্মেলনে বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা থেকে আগত প্রায় পাঁচশত শ্রমিক প্রতিনিধির উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে শ্রমিক নেতা মোহাম্মদ সারোয়ার হোসেন সভাপতি ও খুসবু আহাম্মেদ রানা সাধারণ সম্পাদক প্রতিনিধিদের কন্ঠ ভোটে নির্বাচিত হন।৩৭ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন যথাক্রমে মো: সিরাজুল ইসলাম মিয়া, মো: গোলাম মোস্তফা লিটন, মোঃ মো: শাহজাহান প্রধান, মো: বজলুর রহমান
মো: হাসান রহমান মামুন, মো: মারুফ হোসেন, মো: জিয়াউর রহমান ।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন যথাক্রমে – মোঃ মাহাবুব আলম বাচ্চু, মাহফুজুর রহমান রিপন, মো: কাইয়ুম আলী, চৌধুরী আসাদুজ্জামান,সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন – মো: আমজাদ হোসেন, মো: বজলুর রহমান বজলু, মো:আরিফ হোসেন, মো: আল আমিন, মো:আনিছুর রহমান,সাংগঠনিক সম্পাদক -নজরুল ইসলাম সবুজ, মোঃ সবুজ হোসেন, মাহাতাব উদ্দিন কুটি , মো:ইউসুফ, প্রচার সম্পাদক – নাজমা আক্তার, দপ্তর সম্পাদক -আল মামুন বিপ্লব,সমাজকল্যাণ সম্পাদক – তনিমা হামিদ সুমি, শ্রমিক কল্যাণ সম্পাদক – মিতু আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক – আসমা আক্তার, সদস্য – মোঃ সাব্বির হোসেন, রত্না তিগ্যা, সিফাত চৌধুরী।
সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন




















এই post বিষয়ে আলোচনা করুন