
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় দোকান চুরি করতে গিয়ে হাতে-নাতে আটক হয়েছে ছাত্রলীগের সহ-সভাপতি সুরুজ মিয়া। এঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের খাদ্য গুদামের পাশে আবু বক্কর সিদ্দিকের ফিডের দোকানে চুরি করতে গেলে তাকে আটক করে থানা পুলিশের হাতে দেওয়া হয়েছে। আটককৃত সুরুজ বদলগাছী সরদার পাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে ও বদলগাছী সরকারী কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কলেজ শাখার সাবেক সহ-সভাপতি। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২ টার পর মিজানুর নামে এক ড্র্রাইভার দেখতে পায় সিদ্দিকের দোকানের তালা ভেঙ্গে একজন লোক ভিতরে ঢুকে সাটার নেমে দেয়। এ সময় মিজানুর কৌশল করে সাটারে পুনরায় তার বাসার তালা লাগিয়ে চোরকে ভিতরে আটকে ফেলে। মিজানুর মালিক সিদ্দিককে খবর দিলে সিদ্দিক তার লোকজন নিয়ে এসে দোকান ঘরে সুরুজকে হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরুজকে গ্রেফতার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক চাকরাইল গ্রামের শাহিন, মাইন ও বদলগাছী সরদার পাড়ার জোবায়ের হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশ। সুরুজ ছাত্রলীগের সহ-সভাপতি হওয়ায় তাকে চুরিসহ ডেভিল হান্ট মামলায় গ্রেফতার দেখানো হয়।এব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানায়, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। ৪ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



















এই post বিষয়ে আলোচনা করুন