
মোঃ কাইয়ুম বাদশাহ মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে নতুন করে ৮ জন শিক্ষক নিয়োগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। এর মধ্যে ৭ জন রবিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। জীববিজ্ঞানের একজন শিক্ষক সোমবার যোগ দেবেন।আজ যোগদানকারী শিক্ষকরা হলেন—বাংলা: মোঃ হাসিবুর রহমান হিমেল, গণিত: মোঃ সাজ্জাদ হোসেন, ইংরেজি: মোঃ শহীদ আফ্রিদি, ইসলাম ধর্ম: মোঃ কামরুল হাসান, হিন্দুধর্ম: রাজীব সরকার, কৃষি শিক্ষা: মরিয়ম আক্তার এবং ব্যবসায় শিক্ষা: মোঃ সজিব রায়হান।বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শাহীন উদ্দিন জানান, “শিক্ষক সংকট পূরণ হওয়ায় শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এতে একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে।”স্থানীয় অভিভাবকরা নতুন শিক্ষক নিয়োগকে স্বাগত জানিয়ে বলছেন, এটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।




















এই post বিষয়ে আলোচনা করুন