
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন। তিনি তার বক্তব্যে বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের সহযোগিতা করলে তারা সমাজের অংশ হয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। সরকার প্রতিবন্ধীদের জন্য নানাবিধ সহায়তা চালু রেখেছে এবং আমরা তা যথাসম্ভব পৌঁছে দিতে কাজ করছি।”এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুল রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন—পৌর জামায়াতে ইসলামী নেতা আমির আবুল বাশার, পৌর সেক্রেটারি গোলাম রাব্বানী, পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহিপুর কলেজ ছাত্রদল নেতা রাজীব ফয়সাল, যুবদল নেতা মোঃ সাব্বির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে কর্মকর্তারা প্রত্যেক উপকারভোগীর হাতে হুইলচেয়ার তুলে দেন। উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।




















এই post বিষয়ে আলোচনা করুন