
অনলাইন ডেস্ক:
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সুমন লস্কার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাফলীডাঙ্গা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মুকসুদপুর উপজেলার উজানী গ্রামের মো. হাবিবুর রহমান লস্কারের ছেলে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়।তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে কাশিয়ানী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















এই post বিষয়ে আলোচনা করুন