
মোঃ রাজীব আহসান মান্নু, শিবালয়,(মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে আরুয়া ইউনিয়নের নয়াকান্দি এলাকার দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে সহকারী শিক্ষক মোহাম্মদ উল্লাহকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদ্রাসার সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। মঙ্গলবার তাকে পুলিশে দিলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।মানববন্ধনে অংশনেন কোদালিয়া, নয়াকান্দি, শালজানা ও লক্ষ্মীপুরা এলাকাবাসীচরকাটারি এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ উল্লাহ চরখণ্ড গোলড়া এলাকায় বসবাস করেন।ভূক্তভোগির স্বজনেরা জানান, ওই শিক্ষার্থীকে মোহাম্মদ উল্লাহ দীর্ঘ দিন ধরে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে । কয়েক দিন আগে শিশুটি ছুটিতে বাড়িতে যায়। এরপর মাদ্রাসায় যেতে বললে কান্না করে সেখানে পড়ালেখা করবে না বলে তার মাকে জানায়। কেন পড়বে না? এর জবাবে শিশুটি বলাৎকারের ঘটনা মায়ের কাছে বিস্তারিত বলে। এরপর শিশুটিকে নিয়ে স্বজনেরা মাদ্রাসায় এসে শিক্ষকের কাছে জানতে চায়। সেখানে এলাকাবাসী জড়ো হয়ে ঘটনার সত্যতা পেয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মোহাম্মদ উল্লাহকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।অন্যদিকে, মাদ্রাসা শিক্ষকের এমন কুকীর্তির বিরুদ্ধে এলাকাবাসী ও অভিভাবকেরা ক্ষুব্ধ ও সোচ্চার হয়ে উঠেন। সকাল ১০টার দিকে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগানে মাদ্রাসার সামনে জড়ো হন তারা। সেখানে তারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেন।




















এই post বিষয়ে আলোচনা করুন