
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ শাখার উদ্যোগে প্রথমবারের মতো পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত।সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ভাস্কর রায়, শংকর কুমার দাস, রাজন তালুকদার, অজিত দাস, রঞ্জিত সূত্রধর, কৃষ্ণ মোহন রায় ও ব্রজেশ রঞ্জন চৌধুরী। এ সময় জেলার ১২টি উপজেলার কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ২০০২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও আওয়ামী লীগ সরকারের সময় কার্যক্রম চালাতে বাধা দেয়া হয়েছিল।তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সারাদেশে সংখ্যালঘুদের জন্য মডেল মন্দির, গির্জা ও প্যাগোডা নির্মাণ, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।সভায় নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।




















এই post বিষয়ে আলোচনা করুন