
সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ।
হবিগঞ্জের বাহুবল বাজারে একতা মাংসের দোকানে অভিযান চালিয়ে গরুর পঁচা মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে মাংস বিক্রির দায়ে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ফ্রিজে রক্ষিত গরুর পঁচা মাংস জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলী আকবর খান বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে এ মাংসের দোকানে যৌথ অভিযান পরিচালনা করে অভিযোগ রয়েছে, বাহুবল তালুকদার টাওয়ার সংলগ্ন ফরিদ মিয়ার মালিকানাধীন একতা মাংসের দোকানে দীর্ঘদিন ধরে রুগ্ন ও চোরাই গরু এবং ফ্রিজিং পঁচা মাংস বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কয়েক বার অভিযান পরিচালনা করে জরিমানা সহ সতর্ক করলেও ফরিদ মিয়া স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্র-ছায়ায় অপকর্ম করে চলছে।বৃহস্পতিবার এমন অভিযোগের তথ্য জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ২০ কেজি পঁচা মাংস জব্দ ও দোকান কর্মচারীকে ৫ হাজার টাকা জরিমানা করে দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এ সময় বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।



















এই post বিষয়ে আলোচনা করুন