
রানা খান, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হল নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।প্রায় ১১ বছর পর (৩০ আগস্ট) শনিবার, নেত্রকোনা জেলার মুক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হলো জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনটি সারাদিনব্যাপী উৎসাহ ও উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ,জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এডভোকেট ওয়ারেস আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. খুরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী,জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ সন্ধ্যার পর ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয় রাত ১১ টায়।এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিতরা নির্ধারিত হয়েছেন।সভাপতি পদে জয়ী হলেন আনারুল হক সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্রার্থী:১. এডভোকেট মাহফুজুল হক (চেয়ার প্রতীকে)২. অধ্যাপক ড. মো. আনারুল হক (ছাতা প্রতীকে)ভোট গণনার পর ড. আনারুল হক ১২৭৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। অপর প্রার্থী মাহফুজুল হক পেয়েছেন ২১১ ভোট।সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন রফিকুল ইসলাম হিলালীসাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী ছিলেন:১. ডা. মো. রফিকুল ইসলাম হিলালী (মাছ প্রতীকে)
২. এস.এম. মনিরুজ্জামান দুলু (ফুটবল প্রতীকে)৩. আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি প্রতীকে)ভোট গণনায় ড. রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। অন্য দুই প্রার্থী, দুলু পেয়েছেন ১৮ ভোট এবং রনি পেয়েছেন ৭২১ ভোট।নতুন নেতৃত্বের প্রতি আশাবা নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ আশাবাদী যে, নতুন নেতৃত্ব দলের কার্যক্রমকে আরো গতিশীল এবং শক্তিশালী করবে। জেলা বিএনপির সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন।সম্মেলনের পর নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা।




















এই post বিষয়ে আলোচনা করুন