
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট পৌরসভার উদ্যোগে ৩০ পিস এন্টিভেনাম ও ৩২ পিস র্যাবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোসা. জেসমিন আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকারের নিকট এন্টিভেনাম ও র্যাবিস ভ্যাকিসনগুলো প্রদান করেন।এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমবায় কর্মকর্তা হারুনর রশীদ, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সাপসহ জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাসের সংস্পর্শে এলে ওঝা কিংবা কবিরাজ এর কাছে না গিয়ে অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য আহ্বান জানান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।




















এই post বিষয়ে আলোচনা করুন