
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় ছোটবাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক ড.রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পাবলিক হলের সামনে এসে শেষ হয় র্যালী শেষে বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল,শ্রমিকদল ,কৃষকদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে জেলা পাবলিক হলে জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।এসময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড.রফিকুল ইসলাম হিলালী,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান,জাতীয় নির্বাহী কমিটির সদস্য খাদিজা আমিন,জেলা বিএনপি নেতা মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত,এস এম রজলুল কাদের সুজা,বজলুর রহমান খান পাঠান,আবদুল্লাহ আল মামুন খান রনি,জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু,পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু,সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা।




















এই post বিষয়ে আলোচনা করুন