
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের নবীগঞ্জের উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামার গাঁওয়ে সেনবাহিনীর গভীর রাতের অভিযানে ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ও দেশীয় মদ,এবং মদ তৈরীর সরঞ্জাম সহ তাদেরকে আটক করেন বানিয়াচং ক্যাম্পের একদল সেনাবাহিনী৷জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে ৪নং দীঘল বাগ ইউনিয়নের কামার গাঁও ব্রীজের সংলগ্ন মাদক কারবারিদের আস্তানায় ৩রা(বুধবার)গভীর রাত ৪ঠা সেপ্টেম্বর(বৃহস্পতিবার)রাত ৩টার দিকে বানিয়াচং সেনা ক্যাম্পের বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদ-৬ বীর এঁর নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে।পরে দেশীয় মদ ১২ লিটার,মদের ওয়াস ৩৬০ লিটার,দেশীয় মদ তৈরীর মেডিসিন ৬ কেজি সহ কামার গাঁও গ্রামের ৩ মাদককে আটক করি।অন্যদিকে আসামীকে ছিনিয়ে নিতে নাকি দামধর করছিলো!এরা কারা তাহলে?গ্রেফতারকৃত ৩ ব্যবসায়ী নুনুয়া রবিদাশের পুত্র,গাছা রবিদাস (৪২)।আবু রবিদাশের পুত্র লাল রবিদাশ (৩২)ও আবোয়া রবিদাশের পুত্র যোগেশ রবিদাশ(২৫)কে আটক করেন সেনাবাহিনী।এসময় অভিযানের বিষয়টি আচ করতে পেরে একজন আসামি পালিয়ে যায়।উক্ত মাদক ব্যবসায়ীরা এলাকার যুব সমাজ ধ্বংসের অন্যতম মূল কারণ ছিল বলেও জানিয়েছেন সেনাবাহিনী৷পরে গ্রেফতারকৃত আসামীদেরকে নবীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই অনিক পাল এর নিকট হস্তান্তর করা হয়।থানা পুলিশ মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।এদিকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযানকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছেন সচেতন নাগরিক সমাজ৷এই অভিযান অব্যাহত রাখতে সেনাবাহিনীর প্রতি জোরদাবী জানিয়েছেন এলাকাবাসী।



















এই post বিষয়ে আলোচনা করুন