
সৈয়দ সময় ,নেত্রকোনা :
৯ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার টাইফয়েডের প্রাদুর্ভাব দূরীকরণে জাতীয় পর্যায়ে গৃহীত টিকাদান কর্মসূচির জেলা পর্যায়ের সমন্বয় সভা আয়োজিত হয়।ইপিআই ভবনের সকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন নেত্রকোণা মহোদয়।উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশে টাইফয়েডের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকাদানের উদ্যোগ নেয়া হয়।আগামী ১২ থেকে ৩০ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হবে এবং ১-১৩ নভেম্বর কমিউনিটি পর্যায়ে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।রেজিস্ট্রেশন এর জন্য লাগবে জন্মসনদ।সভায় টাইফয়েড দূরীকরণে জেলার সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান । এ সময় নেত্রকোনা জেলার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
















এই post বিষয়ে আলোচনা করুন