
মদন নেত্রকোনা প্রতিনিধি(শেখ আসাদুজ্জামান মাসুদ)
“আমার দেশ”পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি নিজাম তালুকদারকে হাত-পা কেটে মেরে ফেলার হুনকি দেন আওয়ামী নেতা।গতকাল সোমবার দুপুরে তার মুঠোফোন এমন হুমকি দেন মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া।এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নিজাম তালুকদার ওই দিন রাতেই মদন থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে,২৪ এর বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় উপজেলার মাঘান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যা মিয়াকে আসামি করে মেহেদি হাসান নবাব নামের এক শিক্ষার্থী মদন থানায় মামলা দায়ের করেন।আসামি বিদ্যা মিয়া বর্তমানে নরসিংদীর এডিসি এরশাদ মিয়ার পিতা।হুমকি দাদা সেলিম মিয়ার সাথে বিদ্যা মিয়ার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এডিসির পিতা আসামি হওয়ার মামলার খোঁজ নিয়ে “ইউএনও ছেলের দাগটে কবরস্থান দখলের পায়তারা আওয়ামী নেতার” শিরোনামে আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয় বিদ্যা মিয়ার আত্মীয় আওয়ামীলীগ নেতা সেলিম। সোমবার দুপুরে সেলিম তার মুঠোফোনে সাংবাদিক নিজাম তালুকদারকে হাত-পা কেটে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার পর নিজাম তালুকদার জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন।এ বিষয় মদন থানায় জিডি করতে গেলে এসআই খুর্শেদ আলম হুমকির বিষয়ে অবগত আছেন জানান।দায়িত্ব প্রাপ্ত ওসি জিডি নিতে গড়ি মসি করেন।এক পর্যায় আমার দেশ প্রতিনিধির সঙ্গে অসৌজন্যমূলক আছর করনে ওসি।এ বিষয়ে জানতে চাইলে আওয়ামীলীগ নেতা সেলিম মিয়াকে একাধিকবার মোবাইলে কল দিলেও পাওয়া যায়নি। মদন থানার ওসি শামছুল আলম শাহ্ বলেন,এ বিষয়ে অভিযোগ হয়েছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
















এই post বিষয়ে আলোচনা করুন