
অনলাইন ডেস্ক :
কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নাজিরা খলিলগঞ্জ এলাকায় সংস্থার নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) মো: আব্দুল হালিম ও পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো: শহিদুল ইসলাম শিমুল।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মো: পারভেজ রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন, প্রোগ্রাম অফিসার মারিওমাদি, সংস্থার প্রধান উপদেষ্টা মো: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোছা: শাহনাজ পারভীনসহ বিভিন্ন এলাকার অভিভাবক ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।সভায় বক্তারা বাল্যবিবাহের ফলে পরিবার, সমাজ ও জাতির ওপর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন এবং এর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন।




















এই post বিষয়ে আলোচনা করুন