
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নতুন করে রক্তপাত ঘটেছে। সোমবার সকালে গাজা সিটিতে বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ বছরের যমজ শিশুও রয়েছে।এর আগে রবিবার ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে ১৬টি ভবন ধ্বংস হয়। ওই হামলায় নিহত হন অন্তত ৫৩ জন ফিলিস্তিনি।জাতিসংঘ ও স্থানীয় সূত্র জানায়, অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৪ হাজার ৮৭১ জনে। আহত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছিলেন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়েছিল।শুধু গাজাই নয়, সাম্প্রতিক ৭২ ঘণ্টায় ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে বিমান হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।এই প্রেক্ষাপটে আজ সোমবার দোহায় বৈঠকে বসেছেন আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা যৌথ প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র : আল জাজিরা




















এই post বিষয়ে আলোচনা করুন