
রানা খান, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) আটপাড়ায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা জমিয়তের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নজরুল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামি আদর্শ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, রাজনীতিতে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জমিয়তের মতো আদর্শিক রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা এখন আরও বেশি অনুভূত হচ্ছে।




















এই post বিষয়ে আলোচনা করুন