
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে ৪ বাংলাদেশী চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসময় ভারতীয় গাঁজা, একটি ব্যাটারি চালিত ভ্যান, মোবাইল ফোন ও ভারতীয় রূপি জব্দ করা হয়।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ভোলাহাটের জেকে পোলাডাংগা সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিনজনকে আটক করে বিজিবি। তাদের নিকট থেকে তিনটি মোবাইল ফোন ও ৭০ রূপি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো— মো. শামিম হোসেন (২৭), শ্রী পলাশ কর্মকার (২৩) ও মো. মিজানুর রহমান (২৩)।অন্যদিকে একই দিন সকাল সাড়ে ৬টায় শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (২৫) নামে একজনকে ৩.৭ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভোলাহাট ও শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবির বিশেষ টহল অব্যাহত থাকবে।



















এই post বিষয়ে আলোচনা করুন