
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথর দেবী পার্বতী মূর্তিসহ দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের দু’জন সদস্যকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরের দিকে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, সোমবার রাতে উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথর এর হিন্দুদেবী পার্বতী মূর্তিসহ তাদের আটক করা হয়। আটককৃত দু’জন হলেন, ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথর এর মুল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতো। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় রাতে অভিযান চালায়। অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথর এর দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। পরে মূতিসহ আসামীদের ধামইরহাট থানায় হস্তান্তর করাসহ একটি মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।



















এই post বিষয়ে আলোচনা করুন