
মধ্যনগর উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জ :
মধ্যনগর উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। সোমেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা মধ্যনগর উপজেলার আয়তন ২২২ বর্গকিলোমিটার। উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করে। বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘাটি বলে পরিচিত মধ্যনগর উপজেলা, বর্তমানে রাজনৈতিক অঙ্গনে কাদা ছোড়াছুড়ি এ যেন প্রতিদিনের একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নানাভাবে হেনস্থা করার জন্য বিভিন্নভাবে ঘায়েল করা হচ্ছে এমনকি বিএনপি’র ত্যাগী নেতাদের উপর মিথ্যা মামলা এবং বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হচ্ছে,দেশবাংলা প্রতিদিনকে এমনটি জানিয়েছেন নবগঠিত মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ত্যাগি নেতা রায়হান উদ্দিন সোহেল,
তিনি বলেন আমি নিজেই ফ্যাসিবাদীদের রোসানলে পড়েছি, দুর্দিনের মধ্যনগর উপজেলা যুবদলের জন্য সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য নিজের জীবন বাজি রেখে, রাজনীতির মাঠে লড়াই করেছি জেল খেটেছি জুলুম নির্যাতন সহ্য করেছি, আজ এ পর্যন্ত টিকে আছি,,মধ্যনগর জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপিকে কলঙ্কিত করার জন্য স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী সমাজবিরোধী,কূ-চক্রী একটি মহল, বিভিন্নভাবে দলের ভাবমূর্তি এবং ব্যক্তির ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, আমাকে বিভিন্নভাবে মিথ্যে অপবাদ দিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ করানো হয়েছে, সে কারণে জেলা থেকে আমাকে কারণ দর্শানোর নোটি দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি কারণ দর্শানোর নোটিশ এর উত্তর দিয়েছি এবং তারা আমার নোটিশের জবাব সন্তুষ্ট হয়ে আমার কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে, আমি ধন্যবাদ জানাই জেলা বিএনপির যুবদলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়কে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আজকের এই কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের মাধ্যমে প্রমাণিত হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোন অনৈতিক ও অসামাজিক কাজের সাথে লিপ্ত নয় এবং কখনো ছিল না, ইনশাল্লাহ আগামীতে মধ্যনগর জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন মধ্যনগর উপজেলা শাখা, পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে জনগণকে সাথে নিয়ে কাজ করবো এটাই আমার প্রত্যাশা। এবং তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর।






















এই post বিষয়ে আলোচনা করুন